Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৬২

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেন, আমি সফরকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের উটের রশি ধরে টেনে নিয়ে যেতাম। তিনি একদিন আমাকে বলেনঃ হে উকবা! আমি কি তোমাকে দুটি সূরা শিক্ষা দিব, যা তুমি পাঠ করবে? অতঃপর তিনি আমাকে “কুল্ আউযু বিরব্বিল ফালাক” ও “কুল আউযু বি-রব্বিন নাস” সূরা দুটি শিক্ষা দেন। এতে তিনি আমাকে খুব উৎফুল্ল দেখেন নাই। অতঃপর তিনি ফজরের নামায আদায়ের উদ্দেশ্যে অবতরণ করে নামাযের মধ্যে উক্ত সূরা দুটি পাঠ করেন। তিনি নামায শেষে আমার দিক মুখ ফিরিয়ে বলেনঃ হে উকবা! তুমি কেমন দেখলে? (অর্থাৎ যে সূরা দুটি শিক্ষা দেওয়া হয়েছে তা দ্বারা নামায আদায় করা চলে)। ।

ছবি বানান