Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৪৬৩

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, একদা আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জুহফা ও আব্ওয়া নামক স্থানদ্বয়ের মধ্যে সফরে ছিলাম। ঐ সময় হঠাৎ আমাদেরকে ঘোর কৃষ্ণ অন্ধকার ও প্রবল বাতাস আচ্ছন্ন করে ফেলে। তখন তিনি আল্লাহ্‌র নিকট “সূরা নাস” ও “সূরা ফালাক্” পাঠ করে আশ্রয় প্রার্থনা করেন এবং আমাকে বলেনঃ হে উকবা! তুমিও এদের দ্বারা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর। এর চাইতে অধিক উত্তম তা’বীয আর কিছুই নাই। আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুটি সূরার দ্বারা নামাযের ইমামতি করতেও শ্রবণ করেছি।

ছবি বানান