আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫০৩
তিনি বলেনঃ একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জুওয়ায়রিয়া (রাঃ) এর ঘর হতে (সকালে) বের হন এবং তার পূর্বের নাম ছিল বাররা। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে জুওয়ায়রিয়া রাখেন। তিনি তার ঘর হতে বের হওয়ার সময়ও তাঁকে জায়নামাজের উপর দেখেন এবং ফিরে এসেও তাঁকে ঐ অবস্থায় দেখতে পান। তিনি তাঁকে জিজ্ঞাসা করেনঃ তুমি কি এতক্ষণ এই জায়নামাযের উপরেই ছিলে? তিনি বলেনঃ হ্যাঁ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমার এখান থেকে যাওয়ার পর আমি চারটি কলেমা তিনবার করে পড়েছি। তার ওজন করা হলে তোমার পঠিত যিকিরের তুলনায় তাদের ওযন বেশী হবে। তার একটি হল “সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি”, এটা আল্লাহ্র সৃষ্ট সমস্ত মখলুকের সম-সংখ্যক। তা পাঠের ফলে আল্লাহ্ রাযী হন, তার ওজন পবিত্র আরশের সমান এবং তাঁর (আল্লাহ্র) সমস্ত বাক্যের সম-সংখ্যক। ।