Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫০৪

প্রায় ২ মিনিট · ১৮০ শব্দ

তিনি বলেন, আবু যার (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! বিত্তশালীরা দান-সদকার দ্বারা আমাদের হতে আমলের মধ্যে অগ্রগামী। আমাদের মত তারাও নামায আদায় করে থাকে। তারা আমাদের মত রোযা রেখে থাকে এবং তারা তাদের অতিরিক্ত ধন-সম্পদ দান-সদকাহ করে অধিক ফযীলতের অধিকারী হচ্ছে এবং আমাদের দান-সদকাহ করার মত কোন ধন-সম্পদ নাই। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না, যার উপর আমল করে তুমি তোমার চাইতে অগ্রগামীদের (ফযীলতের দিক দিয়ে) সমকক্ষ হতে পার এবং পশ্চাতে যারা আছে, তারা কখনই তোমার সমকক্ষ হতে পারবে না? অবশ্য যারা তোমার মত আমল করবে (তারা তোমার সমান হবে)। তিনি বলেন, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাকে তা শিক্ষা দিন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি প্রত্যেক নামাযের শেষে “আল্লাহু আকবার” ৩৩ বার, “আলহামদুলিল্লাহ” ৩৩ বার এবং “ সুবহানাল্লাহ” ৩৩ বার বলবে এবং সবশেষে পড়বে- লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন কাদীর। যে ব্যক্তি এই দুআ পাঠ করবে, তার গোনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাজির মত অসংখ্যও হয়, তা মার্জিত হবে।

ছবি বানান