Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫০৫

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নামাযের সালাম ফিরাবার পর কোন দু’আ পাঠ করতেন এটা জানার জন্য আমীরে মুআবিয়া (রাঃ) মুগীরাকে পত্র লিখেছিলেন। অতঃপর মুগীর (রাঃ) মুআবিয়া (রাঃ) এর নিকট এই মর্মে পত্রোত্তরে জানান যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শায়ইন কাদীর। আল্লাহুম্মা লা মানেআ লিমা আতায়তা, ওলা মুতিয়া লিমা মানা’তা, ওলা লা য়ানফাঊ যাল-জাদ্দি মিনকাল জাদ্দু। ।

ছবি বানান