দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১৫১
তিনি বলেছেনঃ একদা আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালামের সাথে উষ্ট্রে সফর করছিলাম। এ সময় আমার নিকট (পানির) পাত্র ছিল। তিনি পায়খানায় গেলেন এবং তথা হতে ফিরে এলে আমি তাঁর সামনে (পানির) পাত্র নিয়ে উপস্থিত হই। অতঃপর আমি পানি ঢললে তিনি তাঁর উভয় হাতের কব্জি পর্যন্ত এবং মুখমন্ডল ধৌত করেন, অতঃপর হাত বের করতে ইচ্ছা করলেন, এ সময় তাঁর পরিধানে রূমের তৈরী সংকীর্ণ আস্তিন বিশিষ্ট পশমী জোব্বা ছিল। আস্তিন অধিক সংকীর্ণ হওয়ায় তিনি অতি কষ্টে দুই হাতের আস্তিন গুটাতে না পেরে তা খুলে ফেলেন। অতঃপর আমি তাঁর পায়ের মোজাদ্বয় খুলবার চেষ্টা করি তখন তিনি বলেনঃ মোজা খুল না। কেননা আমি যখন মোজা পরিধান করি, তখন আমার উভয় পা পবিত্র ছিল। অতঃপর তিনি মোজাদ্বয়ের উপর মাসেহ্ করেন।-(ঐ)।