Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৫২

প্রায় ১ মিনিট · ১২০ শব্দ

তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মলমূত্র ত্যাগের জন্য দূরে যাওয়ায় নামাজের জামাতে উপস্থিত হতে বিলম্ব হয়। অতঃপর তিনি এই ঘটনাটি বর্ণনা করেন। আমরা লোকদের নিকট এসে দেখি আব্দুর রহমান ইবনু আওফ (রাঃ) সকলকে নিয়ে ফজরের নামায আদায় করছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখতে পেয়ে পিছনের দিকে সরে আসতে চাইলে তিনি তাঁকে ইশারায় নামায পড়াতে বলেন। রাবী বলেন, অতঃপর আমি (মুগীরা) এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাযের যে রাকাতটি ইমামের সাথে পাননি তা আদায় করেন এবং অতিরিক্ত কিছুই করেননি- (ঐ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবূ সাঈদ আল-খুদরি, ইবনুয-যুবায়র ও ইবনু উমর বলেছেন-কোন ব্যাক্তি ঈমামের সাথে আংশিক নামায পেলে তাকে দু’টি সহু সিজদা করতে হবে।

ছবি বানান