Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫১৯

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেনঃ একদা কাতাদা (রহঃ) আনাস (রাঃ) এর নিকট জিজ্ঞসা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কোন দু’আ অধিক পাঠ করতেন? তখন তিনি বলেনঃ তিনি অধিকাংশ সময় এই দু’আ পাঠ করতেনঃ আল্লাহুম্মা আতিনা ফিদ্‌-দুন্‌য়া হাসানাতাও ওয়া ফিল্‌ আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। রাবী যিয়াদ আরো অতিরিক্ত উল্লেখ করেছেন যে, আনাস (রাঃ) যখন দু’আ করতেন তখন এই দু’আটি করতেন। আর যখন তিনি অতিরিক্ত দু’আ করতে চাইতেন, তখনও এই দু’আ করতেন।

ছবি বানান