দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫২০
য়াযীদ ইব্ন খালিদ (রহঃ) ..... আবু উমামা ইব্ন সাহ্ল হুনায়ফ (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি খাঁটি অন্তরে শাহাদাত প্রাপ্তির কামনা করে, ঐ ব্যক্তি নিজের বিছানায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। ।