দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫২২
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাঁর হাত ধরে বলেন, হে মুআয! আল্লাহর শপথ, আমি তোমাকে ভালবাসি। অতঃপর তিনি বলেনঃ আমি তোমাকে কিছু ওসয়িত করতে চাই; তুমি নামায পাঠের পর এটা কোন সময় ত্যাগ করবে না। তা হলঃ “আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুস্নি ইবাদাতিক।” অতঃপর মুআয (রাঃ) আল্-সানাবিহীকে এরূপ ওসীয়ত করেন এবং আল্-সানাবিহী আবু আব্দুর রহমানকে এরূপ ওসীয়ত করেন। ।