Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫২১

প্রায় ২ মিনিট · ১৬৮ শব্দ

তিনি বলেন, আমি আলী (রাঃ)-কে বলতে শুনেছিঃ আমি এমন এক ব্যক্তি, যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে কোন হাদীস শুনি, তখন তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে তাঁর ইচ্ছানুযায়ী আমলের তৌফিক দান করেন। যখন তাঁর কোন সাহাবী আমার নিকট হাদীস বর্ণনা করতেন, তখন আমি তার সত্যতা যাচাইয়ের জন্য তাঁকে শপথ করতাম। অতঃপর তিনি যখন সে ব্যাপারে হলফ করে বলতেন, তখন আমি তাকে সত্য বলে গ্রহণ করতাম। আলী (রাঃ) আরো বলেন, আবু বাক্‌র সিদ্দীক (রাঃ) আমার নিকট একটি হাদীস বর্ণনা করেন এবং হল্‌ফ ছাড়াই আমি তাঁর বর্ণিত হাদীস সত্য বলে গ্রহণ করি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ যদি কেউ গোনাহে লিপ্ত হাওয়ার পর উত্তমরূপে উযূ করে নামাযে দণ্ডায়মান হয়ে দুই রাকাত নামায আদায় করে, অতঃপর ইস্তিগ্‌ফার করে, আল্লাহ তাআলা তার ঐ গোনাহ মর্জনা করেন। অতঃপর আবু বাক্‌র (রাঃ) কুরআনের এই আয়াত তিলাওয়াত করেনঃ যারা কোন অন্যায় কাজে কখনো লিপ্ত হয়, অথবা স্বীয় নফ্‌সের উপর যুলুম করে (গোনাহের দ্বারা) এইরূপে আয়াতের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে। ।

ছবি বানান