Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৭১

প্রায় ১ মিনিট · ১০০ শব্দ

আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসালামা (রহঃ) বলেন, ইমাম মালেক (রহ) বলেছেন, উমার ইব্‌নুল খাত্তাব (রাঃ) বলেন, বিচ্ছিন্নভাবে বিচরণকারী পশুকে একত্রিত এবং একত্রে অবস্থানকারী বিচ্ছিন্ন করে যাকাত দেওয়া বা নেওয়া যাবে না। যেমন মালিকের পৃথক পৃথকভাবে চল্লিশটি করে বকরী আছে। এমতাবস্থায় যাকাত আদায়কারী তাদের নিকট উপস্থিত হলে তারা দুজনের একত্রিত করল যাতে একটির অধিক যাকাত দিতে না হয় (অবশ্য পৃথকভাবে যাকাত ধার্য করলে দুইটি বকরী যাকাত হিসাবে দিতে হত)। অনন্তর একত্রিত পশুকে পৃথিক করা যাবে না। যেমন দুই যৌথ মালিকের প্রত্যেকের একশত একটি করে বক্‌রী আছে। এমতাবস্থায় তাদের উপর তিনটি বকরী যাকাত ধার্য করা হবে। রাবী বলেন, এর ব্যাখ্যা আমি এইরূপ শুনেছি।

ছবি বানান