দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৮৯
তিনি বলেন, আরবের কতিপয় ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের খিদমতে আগমন করেন। অতঃপর তারা বলেন, আমাদের নিকট যাকাত আদায়ের জন্য এমন লোক আসেন যারা বাড়াবাড়ি করে থাকেন। তখন তিনি বলেনঃ তোমরা তাদেরকে সন্তুষ্ট রাখবে। তারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলাল্লাহ্! যদি তারা আমাদের উপর জুলুমও করেন? জবাবে তিনি বলেন, তোমরা তোমাদের যাকাত উসুলকারী ব্যক্তিদের খুশী রাখবে। রাবী উছমানের বর্ণনায় আরও আছে যে, যদিও তারা তোমাদের উপর জুলুম করে। রাবী আবু কামিলের বর্ণনায় আছে যে, জারীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হতে এই নির্দেশ প্রাপ্তির পর সমস্ত যাকাত আদায়কারীগণ আমার নিকট হতে সন্তুষ্ট মনে বিদায় গ্রহণ করেন। ।