দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৫৯০
তিনি বলেন, আমার পিতা (বাইআতুর রিদওয়ানে) বৃক্ষের নীচে শপথ গ্রহণকারীদের মধ্যে অন্যতম। নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকট যখন কোন কাওম যাকাত নিয়ে আসত, তখন তিনি তাদের জন্য এইরূপ দু’আ করতেনঃ “ইয়া আল্লাহ! তুমি তাদের উপর রহম কর।“ একদা আমার পিতা তাঁর নিকট যাকাতের মালসহ উপস্থিত হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “ইয়া আল্লাহ! আপনি আবু আওফার বংশধরগণের উপর রহমত বর্ষণ করুন।“