Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১৫৯

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উযু্র সময় জাওরাবায়েন ও উভয় জুতার উপর মাসেহ্ করেন- (তিরমিযী, ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আব্দুর রহমান ইবনু মাহদী এই হাদীছ বর্ণনা করতেন না। কেননা মূগীরা ইবনু শোবা (রাঃ) হতে বর্ণিত হাদীছেঃ “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোজার উপড় মাসেহ্ করতেন” সমধিক প্রসিদ্ধ। অনুরূপভাবে আবূ মূসা আল-আশআরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাওরাবায়নের উপর মাসেহ্ করেছেন। কিন্তু এর পরস্পর সংযুক্ত নয় এবং এর বুনিয়াদও সুদৃঢ় নয়। আলী ইবনু আবূ তালিব (রাঃ), ইবনু মালিক (রাঃ), আবূ উমামা (রাঃ), সাহল ইবনু সা’দ (রাঃ) এবং অমর ইবনু হুরায়ছ (রাঃ) প্রমুখ সাহাবীগণ জাওরাবায়নের উপর মাসেহ্ করেছেন। উমার ইবনুল খাত্তব (রাঃ) ও ইবনু আব্বাস হতেও এরূপ বর্ণিত আছে।

ছবি বানান