দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১৬০
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা উযূ (ওজু/অজু/অযু)র সময় তাঁর জুতা ও কদমদ্বয় মাসেহ্ করেন। আব্বাদ বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক কওমের কূপের নিকট আসেন। কিন্তু রাবী মুসাদ্দাদের বর্ণনার মধ্যে الْمِيضَأَةَ ও الْكِظَامَةَ শব্দের উল্লেখ নেই। অতঃপর উভয় রাবী মতৈক্যে পৌঁছে বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উযূর সময় জুতা ও কদমদ্বয়ের উপর মাসেহ্ করেছেন।