দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬০৭
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম জা’রূর ও লাওনুল হুবায়েক যাকাত হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন। যুহ্রী (রহঃ) বলেন, এটা মদীনার খেজুরের দুইটি প্রকার বিশেষ। ইমাম আবু দাউদ আবুল ওয়ালীদ হতে, তিনি সুলায়মান ইব্ন কাছীর হতে, তিনি ইমাম যুহ্রী হতে উপরোক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন।