দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬০৮
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মসজিদে আমাদের নিকট প্রবেশ করেন, তাঁর হাতে ছিল একটি লাঠি। এক ব্যক্তি এক গুচ্ছ হাশাফ (নিকৃষ্ট মানের খেজুর) ঝুলিয়ে রেখেছিল। তিনি ঐ গুচ্ছের উপর লাঠির আঘাত হেনে বলেনঃ এই যাকাত-দাতা ইচ্ছা করলে এর চেয়ে উত্তম মাল যাকাত হিসাবে প্রদান করতে পারত। তিনি আরও বলেনঃ এই যাকাত-দাতাকে কিয়ামতের দিন এই ’হাশাফ’-ই খেতে হবে। ।