Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬১২

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সদাকাতুল ফিত্‌র (মাথাপিছু) এক সা’ নির্ধারণ করেছেন ... (আমর ইব্‌ন নাফে) মালিক বর্ণিত হাদীসের অনুরূপ। তবে এই বর্ণনায় আরও আছেঃ “ছোট এবং বড় সকলের পক্ষ থেকে। আর তিনি তা ঈদুল ফিতরের নামাযের জন্য লোকদের বের হওয়ার পূর্বে আদায় করার নির্দেশ দিয়েছেন। (বুখারী, মুসলিম, নাসাঈ)। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আব্দুল্লাহ্‌ আল-উমারী (রহঃ) নাফে হতে এ হাদীস বর্ণনা করেছেন। তাতে “প্রত্যেক মুসলিমের উপর নির্ধারিত” কথা আছে। সাঈদ আল্‌-জুমাহী, উবায়দুল্লাহ্‌ হতে, তিনি নাফে হতে বর্ণনা করেছেন, তাতে “মুসলমাদের থেকে” কথাটি আছে। তবে রাবী উবায়দুল্লাহ্‌ হতে বর্ণিত প্রসিদ্ধ বর্ণনায় (مِنَ الْمُسْلِمِينَ) কথাটি নাই।

ছবি বানান