Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬১৩

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

মূসা ইব্‌ন ইসমাইল (রহঃ) .... আব্দুল্লাহ্‌ (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সদ্‌কায়ে ফিত্‌র এক সা’* খেজুর বা এক সা’ বার্লি নির্ধারণ করেছেন, ছোট বড়, স্বাধীন ও ক্রীতদাসের উপর। রাবী মূসা আরও বর্ণনা করেছেন, “নর ও নারীর (জন্যও দেয়)। ইমাম আবু দাউদ বলেন, এই হাদীসে আয়্যূব ও আব্দুল্লাহ্‌ আল-উমারী নিজেদের বর্ণনায় নাফে (রহঃ) এর সূত্রে পুরুষ অথবা নারীর কথাও উল্লেখ করেছেন। ।

ছবি বানান