দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬১৪
তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের যুগে মাথাপিছু এক সা’ পরিমাণ বার্লি অথবা খেজুর বা বার্লি জাতীয় শস্য, অথবা কিসমিস সদ্কায়ে ফিতর প্রদান করত। রাবী (নাফে) বলেন, আব্দুল্লাহ্ (রাঃ) বলেনঃ অতঃপর হযরত উমার (রাঃ)-র সময় যখন গমের ফলন অধিক হতে থাকে, তখন তিনি আধা সা’ গমকে উল্লেখিত বস্তুর এক সা’-এর সম পরিমাণ নির্ধারণ করেন। ।