Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬১৬

প্রায় ২ মিনিট · ১৭০ শব্দ

তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাদের মাঝে (জীবিত) ছিলেন, তখন আমরা সদ্‌কায়ে ফিতর আদায় করতাম, প্রত্যেক ছোট, বড়, স্বাধীন ও ক্রীতদাসের পক্ষ থেকে এক সা’ পরিমাণ খাদ্য (খাদ্যশস্য) বা এক সা’ পরিমাণ পনির বা এক সা’ বার্লি বা এক সা খোরমা অথবা এক সা’ পরিমাণ কিস্‌মিস্‌। আমরা এই হিসাবে সদকায়ে ফিতর দিয়ে যাচ্ছিলাম এবং অবশেষে মুআবিয়া (রাঃ) হজ্জ অথবা উমরার উদ্দেশ্যে আগমন করেন। অতঃপর তিনি মিম্বরে আরোহণ পূর্বক ভাষণ দেন এবং লোকদের উদ্দেশ্যে বলেন, সিরিয়া থেকে আগত দুই ’মুদ্দ’* গম এক সা’ খেজুরের সম পরিমাণ। তখন লোকেরা তাই গ্রহণ করেন। কিন্তু আবু সাঈদ আল-খুদরী (রাঃ) বলেন, আমি যত দিন জীবিত আছি, সদ্‌কায়ে ফিতর এক সা’ হিসাবেই প্রদান করতে থাকব। (বুখারী, মুসলিম, তিরমিযী, ইব্‌ন মাজা, নাসাঈ)। ইমাম আবূ দাউদ বলেন, ইব্‌ন উলাইয়্যা ও আবদা প্রমুখ রাবীগণ নিজ নিজ সূত্রে আবু সাঈদ (রাঃ) থেকে উপরোক্ত হাদীসের অর্থের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে উপরোক্ত রাবীগণের মধ্যে একজন – ইব্‌নে উলাইয়্যা হতেأَوْ صَاعَ حِنْطَةٍ বর্ণনা করেছেন। কিন্তু তা সুরক্ষিত নয়।

ছবি বানান