দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬১৭
এ হাদীসে ’গমের’ উল্লেখ নাই। ইমাম আবু দাউদ বলেন, মুআবিয়া ইব্ন হিশাম উক্ত হাদীসে ছাওরী হতে, তিনি যায়েদ ইব্ন আস্লাম হতে, তিনি ইয়াদ হতে, তিনি আবু সাঈদ খুদ্রী হতে যা বর্ণনা করেছেন অর্থাৎ “অর্ধ সা’ গম” তা মুয়াবিয়া ইব্ন হিশামের ধারণা মাত্র, অথবা যাঁরা তাঁর নিকট হতে বর্ণনা করেছেন, তাঁদের অনুমান মাত্র।