দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬২০
আলী ইব্নুল হাসান (রহঃ) .... ছা’লাবা ইব্ন আবদুল্লাহ্ অথবা (রাবীর সন্দেহ) আবদুল্লাহ্ ইব্ন ছা’লাবা (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। অপর পক্ষে মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া আন-নিশাপুরী ... আবদুল্লাহ্ ইব্ন ছালাবা ইব্ন সাগীর তাঁর পিতার সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় প্রত্যেক ব্যক্তির জন্য এক সা’ খেজুর অথবা এক সা’ পরিমান বার্লি সদ্কায়ে ফিতর হিসাবে দেয়ার নির্দেশ দেন। রাবী আলী ইব্ন হাসানের হাদীছে আরও আছেঃ براوقمح ( উভয় শব্দের অর্থ অভিন্ন)। অতঃপর উভয় রাবী (আলী ইব্ন হাসান ও মুহাম্মাদ ইব্ন ইয়াহ্ইয়া) এক হয়ে বর্ণনা করেছেনঃ ছোট, বড়, স্বাধীন ও ক্রীতদাস সকলের পক্ষ হতে আদায় করতে হবে।