দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬১৯
মুসাদ্দাদ (রহঃ) ...... আবদুল্লাহ ইব্ন ছা’লাবা অথবা ছা’লাবা ইব্ন আবদুল্লাহ ইব্ন আবী সুআয়র তাঁর পিতা হতে বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ ছোট বা বড়, স্বাধীন বা ক্রীতদাস, নর বা নারী তোমাদের প্রতি দুইজনের পক্ষ থেকে এক সা’ গম বা খেজুর নির্ধারিত করা হল। তোমাদের মধ্যে যারা ধনী, তাদের আল্লাহ পবিত্র করবেন এবং যারা গরীব তাদেরকে দানের তুলনায় আরও অধিক দান করবেন। রাবী সুলায়মান তাঁর হাদীছে গ’নী অথবা ফকীর শব্দ অতিরিক্ত বর্ণনা করেছেন।