Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬২২

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেন, একদা ইব্‌ন আব্বাস (রাঃ) রমযানের শেষভাগে বসরার (মসজিদের) মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দেন এবং বলেনঃ তোমরা তোমাদের রোযার যাকাত (সদ্‌কায়ে ফিতর) প্রদান কর। উপস্থিত জনগণ তাঁর বক্তব্য হৃদয়ঙ্গম করতে অসমর্থ হলে তিনি সেখানে উপস্থিত মদীনার লোকদের সম্বোধন করে বলেনঃ তোমরা তোমাদের ভাইদের নিকট যাও এবং তাদের এ সম্পর্কে শিক্ষা প্রদান কর, কেননা তারা বুঝতে পারছে না। রাসুলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এই সদ্‌কাহ এক সা’ পরিমান খেজুর বা বার্লি অথবা অর্ধ সা’ পরিমান গম প্রত্যেক স্বাধীন ক্রীতদাস, নর-নারী, ছোট-বড় সকলের উপর ধার্য করেছেন। অতঃপর আলী (রাঃ) যখন (বসরায়) এলেন তখন জিনিসপত্রের দর কম দেখে বলেনঃ এখন আল্লাহ্‌ তাআলা তোমাদেরকে প্রাচুর্য দান করেছেন। কাজেই তোমরা যদি প্রত্যেক বস্তু হতে সদকাহ্‌ (সদকায়ে-ফিতর) হিসাবে এক সা’ পরিমাণ প্রদান কর (তবে ভালো হত)। রাবী হুমায়দ বলেন, হাসান এই মত পোষন করতেন যে, রমযানের ফিতরা (সদকায়ে ফিতর) কেবল রোযাদার ব্যক্তির উপর ওয়াজিব। ।

ছবি বানান