Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬২৩

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে যাকাত আদায়ের জন্য প্রেরণ করেন। ইব্‌ন জামীল, খালীদ ইবনুল ওলীদ এবং আব্বাস (রাঃ) যাকাত প্রদানে বিরত থাকেন। সুতরাং রাসুলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ ইব্‌ন জামীল যাকাত প্রদানে অনিচ্ছুক কেন? আসলে সে তো গরীব ছিল, এখন আল্লাহ্‌ তাকে ধনী করেছেন। আর খালিদ ইব্‌নুল ওলীদের প্রতি তোমরা যুলুম করেছ (অর্থাৎ তার উপর যাকাত ফরজ নয়)। কেননা সে তো তার লৌহবর্ম ওয়াকফ্‌ করেছে এবং তার সমুদয় যুদ্ধাস্ত্র আল্লাহ্‌র পথে যুদ্ধের জন্য দিয়ে দিয়েছে। আর আব্বাস, তিনি তো রাসুলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের চাচা, তাঁর যাকাত আদায় ও অনুরূপ খরচপত্রের ভার আমাকেই বহন করতে হবে। অতঃপর তিনি বলেনঃ তুমি কি অবগত নও যে, কোন ব্যক্তির চাচা তার পিতার সমতুল্য বা তার পিতার মতই? ।

ছবি বানান