দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৪৭
তিনি বলেন, উমার (রাঃ) আমাকে যাকাত আদায়ের জন্য নিয়োগ করেন। আমি তা আদায়ের পর তাঁর নিকট জমা দিলে তিনি আমাকে কাজের বিনিময় গ্রহণের নির্দেশ দেন। তখন আমি বলি, আমি তো তা আল্লাহ্র জন্য করেছি, অতএব আমার বিনিময় আল্লাহ্র কাছে। তিনি বলেন, আমি তোমাকে যা দান করি তা গ্রহণ কর। কেননা আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের যুগে যাকাত আদায়ের দায়িত্বে নিয়োজিত ছিলাম। আর আমিও তোমার মত বলেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমাকে বলেনঃ তোমার চাওয়া ব্যতিরেকে যা কিছু দেওয়া হয়, তুমি তা দিয়ে যা খুশী তাই কর অথবা দান-খয়রাত করে দাও। ।