দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৪৮
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মিম্বরের উপর উপবিষ্ট হয়ে যাকাত ও দান-খয়রাত গ্রহণ হতে বিরত থাকা এবং উপরের হাত নীচের হাত হতে উত্তম হওয়ার কথা বলেন। উপরের হাত হল খরচকারী (দাতা) এবং নীচের হাত যাচ্ঞাকারী (গ্রহীতা)। (বুখারী, মুসলিম, নাসাঈ)। ইমাম আবু দাউদ বলেনঃ নাফের নিকট থেকে আইউব কর্তৃক বর্ণিত এই হাদীসে মতভেদ আছে। আবদুল ওয়ারিছ বলেন الْيَدُ الْعُلْيَا الْمُتَعَفِّفَةُ (উপরের হাত হল যা ভিক্ষাবৃত্তি থেকে নিবৃত্ত থাকে)। অধিকাংশ রাবী কর্তৃক হাম্মাদ ইবন যায়দের সূত্রে, তিনি আইউবের সূত্রে বর্ণনা করেছেন الْيَدُ الْعُلْيَا الْمُنْفِقَةُ । আর এক রাবী হাম্মাদের সূত্রে الْمُتَعَفِّفَةُ শব্দ সহকারে বর্ণনা করেছেন।