দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৫০
তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এক ব্যক্তিকে (আরকাম) বনী মাখ্যূমদের নিকট হতে যাকাত আদায়ের জন্য প্রেরণ করেন। তিনি (আরকাম) আবু রাফেকে বলেন, আপনি আমার সঙ্গে থাকুন তাহলে আপনিও তা হতে কিছু পাবেন। জবাবে তিনি বলেনঃ আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের নিকটে গিয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করে নেব। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ কোন সম্প্রদায়ের মুক্তদাস তাদের অর্ন্তভূক্ত। অতএব আমাদের জন্য যাকাতের মাল বৈধ নয় (তাই তোমার জন্যও তা বৈধ নয়)। ।