দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৪৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ হাত তিন প্রকারের- (১) আল্লাহ্ তাআলার হাত সবার উপরে, (২) অতঃপর দানকারীর হাত এবং (৩) সর্ব নিম্নের হাত হল ভিক্ষুকের হাত। কাজেই তোমরা তোমাদের উদ্বৃত্ত মাল দান-খয়রাত কর এবং নিজেকে নফসের দাবীর কাছে সমর্পণ কর না।