Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৬৩

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। ইত্যবসরে এক ব্যক্তি নিজ উষ্ট্রীতে আরোহণ করে তাঁর নিকট আগমণ করে এবং ডান এবং বাম দিকে তাকাতে থাকে (অন্য উট পাবার আশায়, কেননা তার উষ্ট্রী দুর্বল ছিল)। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ যার নিকট (বাহনযোগ্য) অতিরিক্ত উট আছে সে যেন তা অন্যকে দান করে যার কোন বাহন নাই। আর যার নিকট অতিরিক্ত পাথেয় আছে সে যেন তা তার সামনে পেশ করে যার কোন পাথেয় নাই। এর ফলে আমাদের ধারণা হয় যে, আমাদের কারো অতিরিক্ত কোন জিনিস রাখার অধিকার নাই। ।

ছবি বানান