Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৬৪

প্রায় ২ মিনিট · ১৬১ শব্দ

তিনি বলেন, যখন এই আয়াত নাযিল হয়, 'যারা সোনা ও রূপা পুঞ্জীভুত করে ...', রাবী বলেন, তখন মুসলিমদের নিকট তা খুবই গুরতর মনে হল। উমার (রাঃ) বলেনঃ আমি তোমাদের এই উদ্বেগ দূরীভুত করব। অতপর তিনি গিয়ে বলেনঃ ইয়া নবীআল্লাহ্‌! এই আয়াত আপনার সাহাবীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন, আল্লাহ্‌ তাআলা তোমাদের অবশিষ্ট ধন-সম্পদ পবিত্র করতে যাকাত ফরয করেছেন। আর তিনি মীরাছ এইজন্য ফরয করেছেন, যাতে পরিত্যক্ত মাল তোমাদের পরবর্তী বংশধরেরা পেতে পারে। তখন উমার (রাঃ) 'আল্লাহু আকবার' ধ্বনি দেন। অতঃপর তিনি উমার (রাঃ)-কে বলেনঃ আমি কি তোমাকে লোকদের পুঞ্জীভুত মালের চেয়ে উত্তম মাল সর্ম্পকে অবহিত করব না? তা হল পূন্যবতী নারী যখন সে (স্বামী) তার দিকে দৃষ্টিপাত করে তখন সে সন্তুষ্ট হয়। আর যখন সে (স্বামী) তাকে কিছু করার নির্দেশ দেয়, তখন সে তা পালন করে। আর যখন সে (স্বামী) তার নিকট হতে অনুপস্থিত থাকে তখন সে তার (ইজ্জত ও মালের) হেফাযত করে। ।

ছবি বানান