দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৮২
নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেনঃ যে মুসলিম কোন বস্ত্রহীন মুসলিমকে কাপড় পরাবে আল্লাহ্ তা’আলা তাকে জান্নাতের সবুজ রেশমী কাপড় পরিধান করাবেন। আর যে মুসলিম কোন ক্ষুধার্ত মুসলিমকে আহার করাবে আল্লাহ্ তা’আলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। আর যে মুসলিম কোন তৃষ্ণার্ত মুসলিমকে পানি পান করাবে মহামহিম আল্লাহ্ তাকে জান্নাতের পবিত্র প্রতীকধারী মদ পান করাবেন।