দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৮৩
তিনি বলেন, আমি আবদুল্লাহ্ ইব্ন আমর (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ চল্লিশটি বৈশিষ্ট্য আছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠটি হল – কাউকে দুগ্ধবতী বক্রী দান করা (যার দুধ দ্বারা সে উপকৃত হয়)। যে ব্যক্তি এই চল্লিশটি বৈশিষ্টের মধ্যে যে কোন একটির উপর ছাওয়াবের আশায় এবং তার প্রতিশ্রুতিকে সত্য জেনে আমল করবে, আল্লাহ্ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। ইমাম আবু দাউদ (রহঃ) মুসাদ্দাদের বর্ণিত হাদীস সম্পর্কে বলেন, হাসসান বলেন, আমরা দুগ্ধবতী বক্রী দান করার বৈশিষ্ট্য ছাড়া অন্যান্য বৈশিষ্ট্যগুলো গণনা করেছিঃ সালামের জবাব দান, হাঁচির জবাব দেওয়া, রাস্তা হতে কষ্টদায়ক বস্তু দুরীভুত করা, ইত্যাদি। রাবী বলেনঃ , আমাদের পক্ষে পনেরটি খাস্লত পর্যন্ত পৌছানোও সম্ভব হয় নাই।