দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৯০
তিনি বলেন, আমার একটি ক্রীতাদাসী ছিল যাকে আমি আযাদ করে দেই। অতঃপর নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আমার নিকট এলে আমি তাকে এই সংবাদ জ্ঞাপন করি। তিনি বলেনঃ আল্লাহ্ তা’আলা তোমাকে এর সওয়াব, দান করুন। কিন্তু যদি তুমি তাকে তোমার মাতুল গোষ্ঠীকে দান করতে তবে তোমার অধিক সওয়াব হত। ।