Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৯১

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম দান-খয়রাতের নির্দেশ দেন। তখন এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট একটি দীনার আছে। তিনি বলেন, তুমি তা তোমার নিজের জন্য দান কর। অতঃপর সে বলে, আমার নিকট আরো একটি (দীনার) আছে। তিনি বলেন, তুমি তা তোমার সন্তানদের জন্য দান কর। সে আবার বলে, আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বলেনঃ তুমি তা তোমার স্ত্রীর জন্য সদ্‌কা কর অথবা (স্ত্রী হলে) স্বামীর জন্য সদ্‌কা কর। সে বলে, আমার নিকট আরো একটি দীনার আছে। তিনি বলেন, তুমি তা তোমার খাদেমদের জন্য সদ্‌কা কর। সে আবার বলে, আমার কাছে আরো একটি আছে। তিনি বলেনঃ তুমিই ভালো জান (তা দিয়ে তোমরা কি করা উচিত)। ।

ছবি বানান