দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৯৮
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহ্ আলাইহে ওয়াসাল্লাম ভাষণ দিলেন। তাতে তিনি বলেন, তোমরা কৃপণতাকে ভয় কর। কেননা কৃপণতার কারণে তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়েছে। তাদের লোভ-লালাসা তাদেরকে কৃপণতার নির্দেশ দিয়েছে, তখন তারা কৃপণতা করেছে। আর তা তাদেরকে আত্নীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলেছে, তখন তারা তা ছিন্ন করেছে। আর তা তাদেরকে লাম্পট্যের দিকে প্ররোচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। ।