দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৬৯৯
মুসাদ্দাদ (রহঃ) ...... আসমা বিন্তে আবু বাক্র (রাঃ) বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! যুবায়ের (তার স্বামী) তার যরে যে মাল আনেন তা ব্যতীত আমার কোন সম্পদ নাই। আমি কি তা হতে দান-খয়রাত করতে পারি? তিনি বলেনঃ হ্যাঁ তুমি তা হতে দান করবে এবং সম্পদ জমা করবে না। কেননা তুমি তা ধরে রাখলে তোমার রিযিকও স্থগিত করে রাখা হবে। ।