দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭০৩
মূসা ইব্ন ইসমাঈল (রহঃ) .... সালামা ইব্ন কুহাইল থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ অর্থের হাদীস বর্ণিত হয়েছে। এর ঘোষণা দেওয়া সম্পর্কে তিনি বলেনঃ তা দুই অথবা তিন বছর। তিনি আরও বলেন, এর পরিমাণ, থলি ও মুখ বাধার রশি চিনে রাখ। এতে আরো আছে, যদি এর মালিক এসে যায় এবং এর সংখা ও থলি চিনতে পারে তবে তাকে তা প্রত্যার্পণ কর।