আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭০৪
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে পথিমধ্যে পতিত জিনিস (লুকতা) সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বলেনঃ তুমি এক বছর যাবত ঐ মাল সম্পর্কে ঘোষণা দিতে থাকবে। অতঃপর তুমি ঐ থলি ও তার বন্ধন চিনে রাখ, অতঃপর তা (তোমার প্রয়োজনে) খরচ করতে পার। পরে যদি এর মালিক আসে তখন তুমি তার মাল তাকে ফেরত দিবে। সেই প্রশ্নকারী আবার বলে, ইয়া রাসূলাল্লাহ্! হারানো বকরীর হুকুম কি? তিনি বলেনঃ তুমি তা ধরে রাখ। তা হয় তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ে বাঘের। অতঃপর সে ব্যক্তি প্রশ্ন করে ইয়া রাসূলসল্লাহ! হারানো প্রাপ্ত উটের হুকুম কি? এ কথায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন এবং এমনকি তার চিবুক রক্তিম বর্ণ ধারণ করে অথবা (রাবীর সন্দেহ) তার চেহারা রক্তিমাভ হয়। অতঃপর তিনি বলেনঃ এর সাথে তোমার কি সম্পর্ক (অর্থাৎ তা ধরার কোন প্রয়োজন নাই) কেননা এর পা আছে এবং এর পেটের মধ্যে (পানের জন্য) পানিও আছে, যতক্ষণ না এর মালিক এসে যায়। ।