দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭০৬
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে লুক্তা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ তুমি ঐ সম্পর্কে এক বছর যাবত ঘোষণা দিতে থাকবে। ইতিমধ্যে যদি এর মালিক এসে যায় তবে তাকে তা ফেরত দিবে। অন্যথায় তুমি এর থলি ও মুখবন্ধনী চিনে রাখ। অতঃপর নিজে তা ব্যবহার করবে। পরে যদি মালিক আসে তবে তা তাকে ফেরত দিবে।