দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭০৫
ইব্নুস সারহি (রহঃ) .... মালিক (রহঃ) থেকে এই সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এতে আরো আছেঃ এর পেটে সংরক্ষিত পানি আছে, সে পানিতে যেতে পারবে এবং গাছপালা ভক্ষণ করতে পারবে। আর তিনি হারানো বক্রী সম্পর্কে বলেননিঃ তা আবদ্ধ করে রাখ। আর তিনি লুক্তা বা হারানো প্রাপ্তি সম্পর্কে বলেছেন, এতদসম্পর্কে এক বছর যাবত ঘোষণা দিতে থাকবে। ইত্যবসরে যদি এর মালিক আসে তবে তাকে তা প্রদান করবে; অন্যথায় তোমার যা খুশী করবে। অনন্তর তাতে “ইসতানফিক” শব্দটি নাই। আবু দাউদ বলেন, আছ-ছাওরী, সুলাইমান ইব্ন বিলাল ও হাম্মাদ ইব্ন সালামা এ হাদীস রবীআর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন; কিন্তু তাদের বর্ণনায় “খুযহা” শব্দ নেই।