আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭০৮
মূসা ইব্ন ইসমাঈল (রহঃ) .... ইয়াহ্ইয়া ইব্ন সাঈদ ও রাবীআ (রহঃ) রাবী কুতায়বা বর্ণিত হাদীসের সনদ ও বিষয়বস্তুর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে আরও বর্ণনা করেছেনঃ যদি এর অনুসন্ধানকারী (মালিক) এসে যায় এবং এর থলি ও পরিমাণ সম্পর্কে ঠিকভাবে বলতে পারে তবে তা তাকে ফেরত দিবে। রাবী হাম্মাদ ও উবায়দুল্লাহ ইব্ন উমার হতে, তিনি আমর ইব্ন শুআয়ের হতে, তিনি পর্যায়ক্রমে তার পিতা এবং দাদার সূত্রে, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে পূর্বোক্ত হাদীসের অনুরূপ। ইমাম আবু দাউদ (রহঃ) বলেনঃ রাবী হাম্মাদ ইব্ন সালমা, সালামা ইব্ন কুহায়েল, ইয়াহ্ইয়া ইব্ন সাঈদ ও উবায়দুল্লাহ্ ইব্ন উমারের হাদীসের মধ্যে যা অতিরিক্ত বর্ণনা করেছেন। তা হলঃ যদি এর মালিক এসে যায় এবং সে তার থলি ও মুখবন্ধনী চিনতে পারে। আর রাবী উকবা ইব্ন সুওয়ায়েদ, যিনি তার পিতার সূত্রে এবং তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হতে, একইরূপ বর্ণনা করেছেনঃ “এক বছর যাবত ঐ প্রাপ্ত মাল সম্পর্কে ঘোষণা দিতে থাকবে।” আর উমার ইব্নুল খাত্তাব ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে যে হাদীস বর্ণনা করেছেন তাতে আছেঃ “ঐ প্রাপ্ত মাল সম্পর্কে এক বছর যাবত ঘোষণা দিতে থাকবে।”