দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭০৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যে ব্যক্তি লুকতা প্রাপ্ত হয় সে যেন একজন সত্যবাদী লোককে এব্যাপারে সাক্ষী রাখে অথবা দুই জনকে। আর সে যেন তা গোপন বা আত্মসাৎ না করে। যদি সে এর মালিককে পেয়ে যায় তবে তাকে তা ফেরত দিবে। অন্যথায় তা আল্লাহ তাআলার মাল, যা তিনি যাকে ইচ্ছা দান করেন।