Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭১০

প্রায় ২ মিনিট · ১৮৬ শব্দ

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বৃক্ষে ঝুলন্ত ফল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ যদি কেউ তা খায় এবং সে যদি অভাবী হয়, আর সে তা লুকিয়ে না নেয় তবে এজন্য তার কোন গুনাহ নাই। আর যদি কেউ তা লুকিয়ে নিয়ে যায় তবে জরিমানাস্বরূপ তার নিকট হতে দ্বিগুণ আদায় করা হবে এবং উপরোক্ত শাস্তিও ভগ করতে হবে। আর যদি কেউ খেজুর চুরি করে এমতাবস্থায় যে, তা বৃক্ষ হতে কেটে খলিয়ানে শুকাতে দেওয়া হয়েছে এবং ঐ চুরিকৃত খেজুরের মূল্য একটি বর্মের মূল্যের সম পরিমাণ হয়, তবে তার হাত কাটা যাবে। অতঃপর তিনি (আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর) হারানো প্রাপ্ত বক্‌রী ও উটের কথা বর্ণনা করেছেন, যেমন অন্য রাবী (যায়েদ ইব্‌ন খালিদ) বর্ণনা করেছেন। অতঃপর তাকে লুক্‌তা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেনঃ যা কিছু জনসাধারণের চলাচলের রাস্তায় বা জনপদে পাওয়া যায়, সে সম্পর্কে এক বছর যাবত ঘোষণা দিতে হবে। যদি এর মালিক এসে যায় তবে তা তাকে প্রদান করতে হবে। আর যদি না আসে তবে তা তোমার জন্য। আর যে লুকতা জনপদের বাইরে এবং যমীনের মধ্যে যে গুপ্তধন পাওয়া যাবে, তার যাকাত হল এক পঞ্চমাংশ। ।

ছবি বানান