দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৯১
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন লোক হজ্জের ইহরাম বাঁধে এবং মক্কায় উপনীত হয়ে বায়তুল্লাহর তাওয়াফ ও সাফা-মারওয়ার মধ্যে সা-ঈ সম্পন্ন করে, অতঃপর সে হালাল হয় তা (তার) উমরা। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, ইবন জুরায়জ (রহঃ) এক ব্যক্তির সূত্রে, তিনি আতার সূত্রে বর্ণনা করেছেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ কেবল হজ্জের ইহরাম বেঁধে প্রবেশ করেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উমরায় পরিণত করেন।