দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৯২
আল হাসান ইবন শাওকার ও আহমেদ ইবন মুনি (রহঃ) ...... ইবন আব্বাস (রাঃ) হতে বর্নিত। তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্বের উদ্দেশ্যে ইহরাম বাধেঁন। অতঃপর তিনি মক্কায় উপনীত হয়ে (বায়তুল্লাহ) তাওয়াফ ও (সাফা-মারওয়ার) মধ্যে সাঈ সম্পন্ন করেন। রাবী ইবন শাওকার বলেন, কুরবানীর পশু সংগে আনাতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল খাটো করেননি ও হালালও হননি। আর যারা নিজেদের সংগে কুরবানির পশু আনেননি, তিনি তাদেরকে তাওয়াফ ও সাঈ সম্পন্ন করার পর চুল খাটো করা ও হালাল হওয়ার নির্দেশ দেন। [ইবনু মানী’ বর্ধিত করেছেন যে, অথবা মাথা মুন্ডন করে যে হালাল হয়]