দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৯৬
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল-হুলায়ফায় রাত যাপন করেন। অতঃপর সকাল হলে তিনি উষ্ট্রীতে আরোহণ করেন। বায়দা নামক স্থানে উপনীত হলে তিনি আল্লাহ্ তা’আলার হাম্দ, তাসবীহ্ ও তাকবীর আদায় করেন এবং পরে হজ্জ ও উমরার ইহরাম বাঁধেন। আর তাঁর সাথী সাহাবীগণও হজ্জ ও উমরার ইহরাম বাঁধেন। এরপর আমরা মক্কায় উপনীত হলে তিনি নির্দেশ দেন এবং তদুনুযায়ী লোকেরা ইহরাম মুক্ত হয় (যাদের সাথে কুরবানীর পশু ছিল না)। অতঃপর তারবিয়ার দিন সমাগত হলে তারা হজ্জের ইহরাম বাঁধেন এবং রাসূলু্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সাতটি দন্ডায়মান অবস্থায় যবেহ করেন। [ইমাম আবু দাউদ (রহঃ) বলেন আনাস (রাঃ) বর্ণনা করেছেন তার ভাষা হলঃ তিনি ]