Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৭৯৭

প্রায় ২ মিনিট · ১৯২ শব্দ

তিনি বলেন, আমি আলী (রাঃ) এর সাথে ছিলাম, যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ইয়ামানের আমীর নিযুক্ত করে পাঠান। রাবী বলেন, আমি তাঁর সাথে কিছু স্বর্ণ জমা করি। তিনি বলেন, এরপর আলী (রাঃ) যখন ইয়ামান হতে রাসূলল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট (মক্কায়) আগমন করেন, আলী (রাঃ) বলেন, তখন আমি ফাতিমা (রাঃ)-কে একখন্ড রঙ্গিন কাপড় পরিহিতা অবস্থায় দেখতে পাই। আর তিনি ঘর সুগন্ধিতে ভরে তোলেন। তিনি আলীকে বলেন. আপনার কী হল? আপনি ইহরাম খোলছেন না? অথচ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইহরামমুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন। আলী (রাঃ) বলেন, আমি তাকে বললাম, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুরূপ (নিয়্যাতে ইহরাম বেধেঁছি)। আলী (রাঃ) বলেন, অতঃপর আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি আমাকে জিজ্ঞাসা করেন, তুমি কীরূপ ইহরাম বেঁধেছ? আমি বলি, আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুরূপ ইহরাম বেধেছি। তখন তিনি বলেন, আমি তো কুরবানীর পশু পাঠিয়েছি এবং কিরান হজ্জের ইহরাম বেঁধেছি। আলী (রাঃ) বলেন, তিনি আমাকে বললেন, তুমি ৬৭টি বা ৬৬টি উট কুরবানী কর আর ৩৩টি বা ৩৪টি রেখে দাও। আর প্রতিটি উট হতে আমার জন্য এক টুকরা করে গোশত রেখে দাও।

ছবি বানান